• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে বিএনপি নেতার সভায় ককটেল বিস্ফোরণ, দোষীদের শাস্তির দাবি

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : / ২১০ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

ঝিনাইদহের শৈলকূপায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর এক সভাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর বাজারে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য শৈলকূপা উপজেলা বিএনপির একাংশ রামচন্দ্রপুর বাজারে একটি সমাবেশের আয়োজন করে। বিকেলে জয়ন্ত কুমার কুন্ডু নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সভাস্থলে পৌঁছালে, মাঠের একপাশে দুর্বৃত্তরা পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জয়ন্ত কুমার কুন্ডু বলেন,

> “ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এসে এমন একটি অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা মেনে নেওয়া যায় না। আমি দাবি জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।”

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জয়ন্ত কুন্ডুর সমর্থকরা বিকেলে শৈলকূপা উপজেলার শেখপাড়া বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করেন। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন,

> “রামচন্দ্রপুর বাজারে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিস্ফোরিত বস্তু ককটেল ছিল না পটকা—তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/