• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু; পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ৩৮ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. ওবায়দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম।

হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাইদুল ইসলাম পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সামসুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. ওবায়দুল হক বলেন,বাংলাদেশের রাজনৈতিক ও জাতীয় ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম এ দিনের ঐতিহাসিক ঘটনাপ্রবাহের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। ১৯৭৫ সালের এই দিনের ঘটনাপ্রবাহ দেশের পরবর্তী রাজনৈতিক গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে।দিবসটির ঐতিহাসিক তাৎপর্য অনুধাবনের পাশাপাশি জাতীয় জীবনে ঐক্য,সংহতি,দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব উপলব্ধি করা জরুরি।তিনি বলেন,ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে যুক্তিবোধ,নৈতিকতা,মানবিকতা ও দায়িত্বশীলতার চর্চায় উদ্বুদ্ধ হতে হবে।একটি মানবিক,গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে জ্ঞান,মেধা ও যোগ্যতার যথাযথ প্রয়োগ করতে হবে।তোমরা ইতিহাস জানবে,ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবে এবং যুক্তিবোধ ও বিবেকের আলোকে দেশ ও সমাজকে মূল্যায়ন করবে।সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস বা প্রচার করবে না।গুজব,অপপ্রচার,সাম্প্রদায়িকতা,মাদক ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা,সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহাদাৎ হোসেন জিমি,রসায়ন বিভাগের প্রভাষক মো. মেহদী হাসান,সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আব্দুল খালেক,ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মীর্জা গালিব রুমি এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসেন দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও জাতীয় জীবনে ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের দেশপ্রেম,দায়িত্ববোধ ও ইতিবাচক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/