• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ মাদকবিরোধী অভিযানে দায়িত্ব পালনের জেরে ষড়যন্ত্রের শিকার হওয়ার অভিযোগ এসআই মেহেদীর জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে-মীর শাহে আলম মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় শচীন দেব বর্মনের স্মরণে ইউসুফ স্কুল থেকে শচীন মেলা পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি কলারোয়ায় কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৪৭৫ শিক্ষার্থী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে স্বপরিবারে সাক্ষাৎ করলেন এমপি সৈয়দ মোঃ ফয়সল ঝিনাইদহের গান্নায় অসহায় নারীর পাশে মানব কল্যাণ সংঘ, উপহার দিল ছাগল দেবিদ্বারে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, পুড়ল ৩ বসতঘর মালখানগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী তসলিম উদ্দিন শেখের গণসংযোগ

ঝিনাইদহের গান্নায় অসহায় নারীর পাশে মানব কল্যাণ সংঘ, উপহার দিল ছাগল

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৭ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর গ্রামে দীর্ঘদিন ধরে কষ্টে জীবনযাপন করা এক অসহায় নারীর পাশে দাঁড়িয়েছে মানব কল্যাণ সংঘ। ওই নারীর কষ্টের কথা জানতে পেরে তাঁর আর্থিক অবস্থার উন্নয়নে সহায়তার উদ্দেশ্যে একটি ছাগল উপহার দিয়েছেন সংগঠনটির সদস্যরা।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে মানব কল্যাণ সংঘের সদস্যরা চন্ডিপুর গ্রামে ওই নারীর বাড়িতে ছুটে যান। তাঁর দুর্দশার কথা শুনে সংগঠনের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে তাঁকে সহযোগিতার সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় অসহায় নারীর হাতে একটি ছাগল তুলে দেওয়া হয়।
সংগঠনটির সদস্যরা আশা প্রকাশ করেন, ছাগলটি লালন-পালনের মাধ্যমে ওই নারী ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। তাঁদের এই ক্ষুদ্র উদ্যোগ অসহায় নারীর জীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনবে।

মানব কল্যাণ সংঘের এমন উদ্যোগ স্থানীয়ভাবে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংঘের সভাপতি সজিব হাসান, বাঘাডাঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আনিছুর রহমান, গান্না ইউনিয়ন বিচিত্রার সভাপতি সোহাগ এবং সাধারণ সম্পাদক কেপি হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/