• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু; পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার : / ৪০ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মোঃ নজরুল ইসলাম খান , স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনকারী শিক্ষার্থী এলিজাবেথ নন্দিনী সরকারকে সংবর্ধনা এবং SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের সাফল্য উদ্‌যাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আয়োজন।

গত ৭ নভেম্বর SIP Abacus Plus Bangladesh-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল শিক্ষার্থী সংবর্ধনা, মেগা কালারিং প্রতিযোগিতা, শিশুদের জীবনদক্ষতা বিষয়ক বিশেষ আলোচনা এবং গ্র্যাজুয়েশন সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ব্রাহ্মণবাড়িয়ার BIAM Laboratory School ও SIP Abacus Brahmanbaria Center-এর মেধাবী শিক্ষার্থী এলিজাবেথ নন্দিনী সরকারকে দেওয়া বিশেষ সংবর্ধনা। সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘SIP Abacus International Prodigy’-তে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জনের গৌরব অর্জন করে সে।

এলিজাবেথের এই আন্তর্জাতিক সাফল্যে আনন্দিত ও গর্বিত ব্রাহ্মণবাড়িয়াবাসী। তার অর্জনকে উদ্‌যাপন করতেই আয়োজন করা হয় এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের।

এ ছাড়া SIP-এর গ্র্যাজুয়েশন সম্পন্নকারী ক্ষুদে শিক্ষার্থীদের মাথায় গ্র্যাজুয়েশন ক্যাপ পরিয়ে দেওয়া হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সার্টিফিকেট। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে আয়োজন করা হয় মেগা কালারিং প্রতিযোগিতা। পাশাপাশি শিশুদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও জীবনদক্ষতা বিকাশে অনুষ্ঠিত হয় বিশেষ Pep Talk।

SIP Abacus Plus Bangladesh-এর কান্ট্রি হেড, চেঞ্জমেকার ও আশোকা ফেলো ড. মো. মতিন আহমেদের উদ্যোগ ও আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত অতিথি, শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা মনে করেন, এ ধরনের আয়োজন শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি তাদের ভবিষ্যৎ জীবনে আত্মবিশ্বাসী ও দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে।

আন্তর্জাতিক পর্যায়ে এলিজাবেথের এই অর্জন যেমন ব্রাহ্মণবাড়িয়ার জন্য গর্বের, তেমনি SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের এমন স্বীকৃতি তাদের আগামীর পথচলায় হয়ে উঠবে নতুন প্রেরণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/