আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহ সদর উপজেলার মাগুরাপাড়া (আদর্শপাড়া) এলাকায় ১০ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন পীড়নের অভিযোগে মো. আনিসুর রহমান বাবলু (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় থানায় মামলা হলে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রাজিব আলী ইনচার্জ ডাকবাংলা পুলিশ ক্যাম্প অভিযান পরিচালনা করে দ্রুত সময়ের মধ্য অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। গ্রেপ্তার আনিসুর রহমান বাবলু ওই এলাকার মৃত আজিবর মণ্ডলের ছেলে।
জানা যায়, ঝিনাইদহ সদর থানার অধীন ডাকবাংলা পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেন।
ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। শিশুটির নিরাপত্তা, মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে মামলার বিস্তারিত তথ্য, গ্রেপ্তারের সময় এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়া সাপেক্ষে সংবাদটি হালনাগাদ করা হবে।
https://slotbet.online/