• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে থানায় অভিযোগ, বললেন ছাত্রদল নেতা বখতিয়ার মাহমুদ

আবু বকর সিদ্দিক স্বপন, জেলা প্রতিনিধি ঝিনাইদহ: / ৯৫৪ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে থানায় লিখিত অভিযোগ করেছেন ছাত্রদল নেতা বখতিয়ার মাহমুদ। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে তিনি ঝিনাইদহ সদর থানায় অভিযোগটি দাখিল করেন।

বখতিয়ার মাহমুদ অভিযোগে জানান, “কালো হাত হোক ধ্বংস” নামক একটি ফেসবুক পেইজ থেকে বিগত কয়েকদিন ধরে তার বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক তথ্য ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, জেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকায় এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ায় একটি মহল তার ভাবমূর্তি নষ্ট করতে এই অপপ্রচারে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, “রাজপথে আন্দোলন করতে গিয়ে অনেকবার জেল খেটেছি, মামলা-হামলার শিকার হয়েছি। এখন আবার ফেক আইডি ব্যবহার করে সামাজিকভাবে আমাকে অপমানিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

বখতিয়ার আরও বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে তিনি বারবার হয়রানির শিকার হয়েছেন এবং নানা মিথ্যা মামলায় একাধিকবার কারাবরণ করতে হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ছাত্রদল নেতার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং দোষীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/