• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময় রেমিটেন্স যোদ্ধারা প্রতি সেক্টরে হয়রানির শিকার হচ্ছে – মনিরুল হক চৌধুরী দেবিদ্বারে পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এম. এ. রাজ্জাক বিএসসি স্মৃতি ফাউন্ডেশনের কমিটি গঠন-সভাপতি সেলিম মাহমুদ, সম্পাদক রাজু আহমেদ,কোষাধ্যক্ষ,মানিক আল মামুন, সাংগঠনিক মোর্শেদ খান কলারোয়ায় অসহায় অবস্থায় থাকায় পাশে দাঁড়ালেন ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বিরোধে ৫ জনকে কুপিয়ে জখম, আটক ১ ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উপলক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত কর্মসূচি শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ নাগরিকরা সচেতন হলেই প্রায় অর্ধেক এডিস মশার লার্ভা শুরুতেই ধ্বংস করা সম্ভব: ডিএসসিসি জরিপের তথ্য

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি: / ২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চন্দনপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী শফিউল আলম শফি।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় শফিউল আলম শফি বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে চন্দনপুর ইউনিয়নকে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নেওয়ার পাশাপাশি মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। সকল দল ও মতের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে আধুনিক, জনবান্ধব ও সেবামূলক ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
তিনি বলেন, সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চান। ইউনিয়নের বিভিন্ন সামাজিক, শিক্ষা ও ক্রীড়া কর্মকাণ্ডের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। ভবিষ্যতেও এসব কর্মকাণ্ড আরও জোরদার করার পাশাপাশি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে চান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে চন্দনপুর ইউনিয়নে নতুন ধারার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম চালু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি তাঁর সার্বিক কর্মকাণ্ডে সকলের দোয়া কামনা করেছেন। এ সময় প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/