• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ মাদকবিরোধী অভিযানে দায়িত্ব পালনের জেরে ষড়যন্ত্রের শিকার হওয়ার অভিযোগ এসআই মেহেদীর জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে-মীর শাহে আলম মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় শচীন দেব বর্মনের স্মরণে ইউসুফ স্কুল থেকে শচীন মেলা পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি কলারোয়ায় কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৪৭৫ শিক্ষার্থী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে স্বপরিবারে সাক্ষাৎ করলেন এমপি সৈয়দ মোঃ ফয়সল ঝিনাইদহের গান্নায় অসহায় নারীর পাশে মানব কল্যাণ সংঘ, উপহার দিল ছাগল দেবিদ্বারে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, পুড়ল ৩ বসতঘর মালখানগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী তসলিম উদ্দিন শেখের গণসংযোগ

জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে-মীর শাহে আলম

মোঃ দেলোয়ার হোসেন: / ৪ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

মোঃ দেলোয়ার হোসেন,​ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরবাসীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী ডেঙ্গু জ্বর ও প্রাথমিক স্বাস্থ্য সেবা ক্যাম্প আয়োজিত হয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিএনপি সব সময় জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় এবং জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে বিশ্বাস করে। আমরা বিনা ভোটে বা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। সাত মাস সময়ে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রমাণ হিসেবে মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, বিন্দুমাত্র জনগণের স্বার্থবিরোধী কাজ বরদাশত করা হবে না।

​সম্প্রতি সম্পন্ন হওয়া উপনির্বাচনের ফলাফলের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জনগণ অসংগঠিত রাজনৈতিক চক্রান্ত প্রত্যাখ্যান করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে। বিরোধী দলগুলোর সস্তা রাজনীতির সমালোচনা করে তিনি আরও বলেন, অনৈতিক কর্মকাণ্ড ঢাকা দেওয়া রাজনৈতিক দলগুলোকে দেশের জনগণ প্রত্যাখান করেছে। বিএনপি একটি দায়িত্বশীল দল; সরকারের যেকোনো ব্যর্থতা বা বিদ্যুৎ লোডশেডিংয়ের মতো ইস্যুতে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা পেশ করেন—এটিই বিএনপির সততা ও অন্যান্য দলের সাথে মূল পার্থক্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/