• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গুরুতর আহত কোয়েল মল্লিক, ভর্তি হাসপাতালে

Reporter Name / ৪৩১ Time View
Update : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

খবর জনতা ডেস্ক:

শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার (৩১ মার্চ) নেপালগঞ্জে মিতিন মাসির নতুন পর্ব ‘একটি খুনির সন্ধানে’ সিনেমার শুটিং চলছিল। সেখানেই গুরুতর আহত হয়েছেন কোয়েল। হাতে বড় ধরনের আঘাত পেয়েছেন তিনি।

দুর্ঘটনার পর অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার হাতে প্লাস্টার করে দেন। আপাতত বিশ্রামে থাকতে হবে তাকে।

জানা যায়, রবিবার রাতে শুটিং চলাকালীন দুই-দুবার চোট লাগে কোয়েল মল্লিকের। সহ অভিনেতার লাথি সজোরে তার কব্জির কিছুটা উপরে প্রথমবার লাগার পর আঘাত পেয়ে বসে পড়েন কোয়েল। প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় টেক নিতেই আবারও একই জায়গায় চোট পান অভিনেত্রী। এরপরই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। হাতও ফুলে যায় নিমেষে।

 

হাসপাতালে প্রাথমিক পরীক্ষা ও এক্স রে করার পর ডান বাহুতে আলনা বোন ফ্র্যাকচার ধরা পড়ে। এরপর তার হাতে প্লাস্টার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘মিতিন মাসি’ সিরিজের ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে নির্মাণ করা হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। এর আগে ২০১৯ সালে ‘মিতিন মাসি’ মুক্তি পায়। আর গত বছর সিনেমাটির দ্বিতীয় পর্ব ‘জঙ্গলে মিতিন মাসি’ মুক্তি পায়। এবার সেই ধারাবাহিকতায় নির্মাণ হচ্ছে ‘একটি খুনির সন্ধানে’।

‘মিতিন মাসি’র এবারের পর্বে জঙ্গল ছেড়ে শহরেই খুনির সন্ধান করবে বাঙালির এই জনপ্রিয় নারী গোয়েন্দা। দুর্দান্ত অ্যাকশন সিন থাকবে এই সিনেমায় এ কথা আগেই জানা গিয়েছিল।

অরিন্দম শীলের পরিচালনায় সিনেমাটিতে কোয়েল মল্লিক ছাড়াও অভিনয় করছেন মধুরিমা বসাক, কনীনিকা ব্যানার্জি, শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চ্যাটার্জি ও অনসূয়া মজুমদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/