• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ছেলেদের সঙ্গে কথা বলতে ভয় লাগে মাহির

Reporter Name / ৪৬৪ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি তার জীবনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। তিনি জানান, জীবনে প্রেমের চেয়ে পড়াশোনায় বেশি মনোযোগ দিয়েছেন, তিনি ছেলেদের সাথে কথা বলতে ভয় পেতেন। কিন্তু গত ৪-৫ বছরে তিনি ২ টা প্রেম করেছেন।

মাহি বলেন, জীবনে প্রেমের চেয়ে পড়াশোনায় বেশি মনোযোগ দিয়েছি। পড়াশোনা আমাকে জীবনের চমক এনে দিয়েছে।

তিনি আরও বলেন, অভিনয়ে আসার আগে মডেলিং করতাম। তারপর নাটকে অভিনয় শুরু করি। এখন চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তুত আছি।

বর্তমানে মাহি টিভিসি, ওভিসি এবং ফটোশুট নিয়ে ব্যস্ত আছেন। তিনি জানান, গত তিন মাসে মাত্র একটি নাটকে অভিনয় করেছি। এখন টিভিসি এবং ওভিসির শুটিং নিয়ে ব্যস্ত আছি।

মাহি তার ক্যারিয়ারে মানের দিকে বেশি গুরুত্ব দেন। তিনি বলেন, সংখ্যার চেয়ে মানের দিকে নজর দিতে চাই। কম কাজ করলেও মানসম্মত কাজ করতে চাই।

প্রেম ও বিয়ে নিয়ে মাহি বলেন, প্রেম যেমন ছিল তেমনই আছে। তবে বিয়ে নিয়ে আপাতত ভাবছি না। বিয়ে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। যখন কপালে থাকবে তখনই হবে। এখন কাজেই ডুবে থাকতে চাই।

সামিরা খান মাহি তার ক্যারিয়ারে মানসম্মত কাজের প্রতি গুরুত্ব আরোপ করে চলেছেন এবং ভবিষ্যতে চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তুত আছেন।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/