• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিচ্ছেদের জল্পনার মাঝেই সাক্ষাৎ অভিষেক-ঐশ্বরিয়ার

Reporter Name / ২৪৫ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন বিচ্ছেদ নিয়ে কাটাছেঁড়া চলছে বলে ধারণা নেটিজেনদের। এর মধ্যেই কন্যার জন্মদিন পালন করেন ঐশ্বরিয়া। সেই জন্মদিনের অনুষ্ঠান উদযাপনের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেত্রী। কোথাও দেখা যায়নি জুনিয়র বচ্চনকে। নেটিজেনরা ধরেই নিয়েছিলেন— সত্যিই বিচ্ছেদ হচ্ছে বচ্চন দম্পতির।

বলিপাড়ায় জল্পনা— সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন বিচ্ছেদের পথে হাঁটছেন। চলতি বছরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে এ জল্পনা আরও ঘনীভূত হয়। বিয়েতে পৃথকভাবে প্রবেশ করেছিলেন দম্পতি। এমনকি কিছু দিন আগে ঐশ্বরিয়ার জন্মদিনেও বচ্চন পরিবারের পক্ষ থেকে আসেনি কোনো শুভেচ্ছাবার্তা। আরাধ্যার জন্মদিনেও দেখা যায়নি অভিষেককে।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, অভিষেককন্যার আরাধ্যার জন্মদিনের উদযাপনের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া। কোথাও দেখা যায়নি জুনিয়র বচ্চনকে। নেটিজেনরা ধরেই নিয়েছিলেন— সত্যিই বিচ্ছেদ হচ্ছে বচ্চন দম্পতির। অনেকেই অভিষেককে কটাক্ষ করে বলেছিলেন—মেয়েটার জন্মদিনেও থাকতে পারলেন না? কিন্তু ঘটনা হলো উল্টো— সেদিন নাকি মেয়ের জন্মদিনের উদযাপনে সশরীরে উপস্থিত ছিলেন অভিনেতা অভিষেক বচ্চন। জন্মদিনের অনুষ্ঠান আয়োজনকারী সংস্থার শেয়ার করে নেওয়া ভিডিওতে ধরা পড়লেন অভিনেতা। এ ভিডিতেই সব জল্পনায় পানি ঢেলে দিয়েছে। নেটিজেনদের প্রশ্ন— ভালোই তো আছেন বচ্চন দম্পতি, তাহলে কেন বিচ্ছেদের এ নাটক?

গত ১৩ বছর ধরে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করছে একটি সংস্থা। তাই সেই সংস্থাকে শুভেচ্ছাও জানিয়েছেন অভিষেক। ভিডিওতে অভিনেতা বলেছেন, ধন্যবাদ। ১৩ বছর হয়ে গেল ভাবা যায়! ১৩ বছর ধরে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ। তোমরা আমাদের পরিবার হয়ে গেছ। এই দিনটি আমাদের ও আরাধ্যার জন্য বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ।

এই ভিডিও স্পষ্ট করে দিয়েছে, আরাধ্যার জন্মদিন অর্থাৎ ১৬ নভেম্বরে একসঙ্গেই ছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া, তাহলে কি সব ঠিকই রয়েছে বচ্চন দম্পতির মধ্যে? বৃথাই জল্পনা চলছে— প্রশ্ন উঠছে নেটিজেনদের মাঝে।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/