• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

এবার অভিনয়ে সেই ভাইরাল ডা. সাবরিনা

Reporter Name / ৪৬১ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত বিনোদন ডেস্ক : আলোচিত ডা. সাবরিনা ১৫ বছর পর অভিনয়ে ফিরেছেন। ‘অভিমানে তুমি’ শিরোনামের একটি নাটকে ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এসকে শুভ ‘অভিমানে তুমি’ নাটকটি পরিচালনা করেছেন।

ইতোমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। পনেরো বছর আগে জনপ্রিয় মডেল তারকা, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন সাবরিনা।

অভিনয় ভীষণ চ্যালেঞ্জিং একটি বিষয় উল্লেখ করে নাটক প্রসঙ্গে সাবরিনা গণমাধ্যমকে বলেন, পরিচালক যেভাবে আমাকে চরিত্র বুঝিয়ে দিয়েছে, যেভাবে অভিনয় করতে বলেছেন সেভাবেই করার শতভাগ চেষ্টা করেছি। অভিনয় ভীষণ চ্যালেঞ্জিং একটি বিষয়।’

তার কথায়, ‘আমি যে কোনো কাজই ভীষণ সিরিয়াসলি করি। অভিনয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। সহশিল্পী শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাই ভীষণ সহযোগিতা করেছেন।’

‘যেহেতু অভিনয়ের প্রতি অনেক আগে থেকেই একটা ভালোলাগা ছিল, তাই অনেক দেরিতে হলেও আবারও চ্যালেঞ্জিংয়ের জায়গাটা নতুন করে বুঝার চেষ্টা করছি।’

উল্লেখ্য, ২০২০ সালের ২৩ জুন করোনার ভুয়া সনদ দেয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ডা. সাবরিনাসহ আরও ছয়জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। নিম্ন আদালতে তার সাজা হলেও উচ্চ আদালতে আপিল আবেদন করে জামিন পান তিনি। প্রায় তিন বছর কারাগারে কাটিয়ে গত বছরের ৫ জুন জামিনে মুক্তি পান সাবরিনা।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হয়েছিল। যেখানে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত অভিনয়শিল্পীদের একটি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমানোর জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনা করতেন। যেখানে অভিনেতা ফজলুর রহমান বাবু যুক্ত ছিল।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/