• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

অস্কারের দৌড়ে শামিল ইমনের গান ‘ইতি মা’, যা বললেন গায়িকা

Reporter Name / ৪৭২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত বিনোদন ডেস্ক : ২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ড৷ চলছে শেষ মুহূর্তে যাচাই-বাছাইয়ের কাজ ৷ সারা বিশ্ব থেকে প্রায় ৮৯ গান ও ১৪৬টি আবহসংগীতকে তালিকায় রাখা হয়েছে। সেখানেই জায়গা করে নিয়েছে ইমন চক্রবর্তীর গাওয়া একটি গান। সেই সঙ্গে এই প্রথম অস্কারের দৌড়ে শামিল হলেন এক বাঙালি গায়িকা।

ইমনের কণ্ঠের জাদুতে মুগ্ধ আট থেকে আশি৷ ইতোমধ্যে জাতীয় পুরস্কার ঝুলিতে পুরেছেন গায়িকা৷ এবার তার হাত ধরে অস্কারের দৌড়ে শামিল হলো বাংলা গান৷ আপামর বাঙালির মুখ উজ্জ্বল করলেন ইমন৷

ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’-এ তার গাওয়া ‘ইতি মা’ গানটিই স্থান করে নিয়েছে অস্কারের নমিনেশনের তালিকায়। তবে পুরস্কার দেওয়ার আগে চলবে চুলচেরা বিশ্লেষণ৷ প্রতিযোগীরাও কম দাপুটে নয়৷ লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাদের টক্কর দিয়ে অস্কারের পুরস্কার জিততে হবে ইমনকে।

কান ফেস্টিভ্যালে জায়গা করে নেওয়া ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের ছবি ‘পুতুল’-এর গান ‘ইতি মা’৷ চলতি বছর শিশু দিবসেই মুক্তি পাওয়া গানটি যে বিশ্বদরবারে সাড়া ফেলবে, তা ভাবতে পারেননি খোদ এই গানের শিল্পী ইমন চক্রবর্তীও৷ মঙ্গলবার হঠাৎ করেই এলো খবর৷

অন্যান্য দিনের মতো সকাল থেকেই ব্যস্ত ছিলেন গায়িকা। রিয়্যালিটি শো সারেগামাপার বিচারক পদে রয়েছেন ইমন৷ সকাল থেকেই শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি৷ তারই মাঝে অস্কার নমিনেশনের খবর পেয়ে হতবাক খোদ ইমন৷ রিয়্যালিটি শোর সতীর্থদের সঙ্গে খবর শেয়ার করে নেওয়ার পর ফোন করেন স্বামী নীলাঞ্চনকে৷ এই খবরের ঘোর কাটিয়ে বেশ কিছু সময় লেগে যায় গায়িকার৷
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/