• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চিত্রনায়ক ফেরদৌস পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গেছেন

Reporter Name / ৩০৩ Time View
Update : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

চিত্রনায়ক ফেরদৌস আহমেদ পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গেছেন।  বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশে বিমানে চেপে বসেন তিনি। সামাজিক মাধ্যমে এ খবর অভিনেতা নিজেই দিয়েছেন।

আজ শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন তিনি। সেখানে দেখা যায় কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুল্লিলাহ’।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন ফেরদৌস। যার ফলে তার পেশাগত ব্যস্ততার পাশাপাশি বেড়েছে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড।

এদিকে এর আগে গুঞ্জন উঠেছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন তিনি। তবে বিষয়টি নাকচ করে দেন তিনি। সেইসঙ্গে বলেছিলেন, অনেকেই বলছে শিল্পী সমিতি নির্বাচনে আমি অংশগ্রহণ করব। কিন্তু আমি এখন সবার শিল্পী সমিতির নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করব না।

ফেরদৌস আরও বলেছিলেন, আগে ছিলাম পর্দার নায়ক, এখন মাঠের নায়ক হতে চাই। দেশের দশের মানুষের জন্য কাজ করতে পারছি এটা আমার বড় প্রাপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/