• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাংলাদেশের সাথে জাপানের সুসম্পর্ক আরো গভীর হবে : রেলপথ মন্ত্রী

Reporter Name / ৪৫১ Time View
Update : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, বাংলাদেশের সাথে জাপানের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরো গভীর হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে বাংলাদেশের জনগণের সাথে জাপানের এই সম্পর্ক তৈরি হয়।
আজ রেল ভবনে মন্ত্রীর সাথে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এর সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বাংলাদেশে জাপানের বাস্তবায়নাধীন রেলওয়ের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে আর্থিক সহযোগিতা করছে। বাংলাদেশ রেলওয়ের অনেক প্রকল্প বাস্তবায়ন করছে। ভবিষ্যতেও রেলওয়ের প্রকল্পে জাপানের কাজ করার সুযোগ রয়েছে।
মন্ত্রী জাপানের রাষ্ট্রদূতকে বাংলাদেশের রেলের প্রকল্পগুলোতে আরও আর্থিক সহযোগিতা প্রদানের আহবান জানান। জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশ রেলওয়ের সাথে কাজ করার এবং ভবিষ্যতে আর্থিক সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন। source : bss


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/