• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লা মহানগরীর ১৩নং ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি দেবিদ্বারে নানীকে দেখতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল আরমানের, শেষ দেখাটাও হলো না এসআরবি’র অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ও ওয়াকিটকিসহ আটক ১ দিনাজপুর জেলা তাঁতীদলের সহ-সভাপতি হলেন বিরলের লুৎফর রহমান ​উচ্ছেদকৃত মাদকের আড্ডায় ১ মাসের মধ্যে হবে খেলার মাঠঃ ডিএসসিসি প্রশাসক কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী মা নেই, বাবাও নেই—অর্থাভাবে থমকে আছে সাড়ে চার বছরের শিশুর চিকিৎসা ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার আইটিইউসি ও আইওই-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে শ্রম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ; শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

এসআরবি’র অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ও ওয়াকিটকিসহ আটক ১

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৫ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্পের অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা, খেলনা পিস্তল ও ফেন্সিডিল সহ একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে মাগুরা সদর পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বাড়ি থেকে এসব মাদকসহ ওই ব্যক্তিকে আটক করে ঝিনাইদহ এসআরবি-৬ এর একটি চৌকস দল।

গ্রেফতারকৃত রাশেদ শেখ (৪১) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মালিপাড়া গ্রামের মোস্তফা শেখের ছেলে।

অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা, একটি খেলনা পিস্তল, টাকা গননার মেশিন, একটি প্রিন্টার, মাদক বিক্রয়ের নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, ৪ টি ল্যাপটপ, ওয়াকিটকি ও প্রেস বুম মাইক্রফোন উদ্ধার করা হয়।

এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাগুরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কলেজ পাড়ার সপ্ন বিলাস বাড়ির ৪র্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন ইয়াবা ও মাদক ব্যবসার মূল হোতা দ্বীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন। ওই বাড়িতে অভিযান চালায় এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্প। এসআরবি’র উপস্থিতি টের পেয়ে মূল হোতা দীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন পালিয়ে যায়। পরে ওই বাসা থেকে রাশেদ শেখ কে আটক করে এসআরবি।

এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবিন সরকার সুমন জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত মাদক, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/