• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লা মহানগরীর ১৩নং ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি দেবিদ্বারে নানীকে দেখতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল আরমানের, শেষ দেখাটাও হলো না এসআরবি’র অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা ও ওয়াকিটকিসহ আটক ১ দিনাজপুর জেলা তাঁতীদলের সহ-সভাপতি হলেন বিরলের লুৎফর রহমান ​উচ্ছেদকৃত মাদকের আড্ডায় ১ মাসের মধ্যে হবে খেলার মাঠঃ ডিএসসিসি প্রশাসক কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী মা নেই, বাবাও নেই—অর্থাভাবে থমকে আছে সাড়ে চার বছরের শিশুর চিকিৎসা ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার আইটিইউসি ও আইওই-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে শ্রম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ; শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

দেবিদ্বারে বাঁশ কাটা নিয়ে বিরোধ, বাঁশ-বেতের কারিগরকে কুপিয়ে হত্যা

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ): কুমিল্লার দেবিদ্বারে বাঁশঝাড়ের মালিকানা ও বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাঁশ-বেতের কারিগরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তাঁর স্ত্রী নারগিস আক্তার। এ ঘটনায় এনামুল হক লিমন (৪৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের জয়নাল আবেদিন (এনু) মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত মোয়াজ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়দের ভাষ্য, শফিকুল ইসলাম বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গেলে একই বাড়ির মৃত জয়নাল আবেদিন (এনু) মেম্বারের ছেলে এনামুল হক লিমন ও লিমনের ভাতিজা এমদাদুল হক নিশাদ (২৬) তাঁকে বাধা দেন। বাঁশঝাড়টি নিজেদের দাবি করাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
একপর্যায়ে লিমন, নিশাদসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে শফিকুলের ওপর হামলা চালান বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। এ সময় তাঁকে হাতুড়ি দিয়ে পেটানোর পাশাপাশি দা দিয়ে কোপানো হয়। পরে লিমন ছুরি দিয়ে শফিকুলের পেটে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে নারগিস আক্তারকেও মারধর করা হয়।
পরে স্থানীয়রা আহত শফিকুল ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে লিমনকে তাঁর বাড়ি থেকে আটক করে পুলিশ। দেবিদ্বার থানার এসআই সাগর বড়ুয়া জানান, হত্যাকাণ্ডের পর লিমন বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে নিজ ঘরের ভেতরে অবস্থান করছিলেন।
নিহতের স্ত্রী নারগিস আক্তার বলেন, ‘চোখের সামনে আমার স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ছুরি মেরে হত্যা করা হয়েছে। আমার তিনটি ছোট শিশু আজ এতিম হয়ে গেল। আমি এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বাঁশ কাটা ও পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের গলা ও পেটে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এনামুল হক লিমনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/