• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

দুই দিনের মাথায় রওশনকে বিদায় বললেন কো-চেয়ারম্যান সেন্টু!

Reporter Name / ৩৬২ Time View
Update : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

জাতীয় পার্টির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ঢাকার একটি ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুকে জাতীয় নির্বাচনের পর বহিষ্কার করেন জিএম কাদের। পরে রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিকে সক্রিয় করতে কাজ শুরু করেন তিনি। গত শনিবার অনুষ্ঠিত কাউন্সিলে জাপার রওশন অংশের কো-চেয়ারম্যান পদ পান সেন্টু। কিন্তু ৪৮ ঘণ্টা পার না হতেই নতুন পদ থেকে পদত্যাগ করলেন শফিুকল ইসলাম সেন্টু।

সোমবার (১১ মার্চ) বিকেলে রওশন এরশাদ বরাবর নিজ স্বাক্ষরিত এক পদত্যাগপত্রে পারিবারিক ও স্বাস্থ্যগত কারণ উল্লেখ করেন সেন্টু। বলেন, তাকে যে পদ দেওয়া হয়েছে এতবড় দায়িত্ব তার পক্ষে পালন করা সম্ভব নয়।

এর আগে বিভিন্ন অনিয়ম নিয়ে জিএম কাদেরের বিরুদ্ধে গণমাধ্যমে কথা বললে দলীয় পদ হারান সেন্টু। তাকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে মহানগর উত্তরের ছয় শতাধিক নেতাকর্মীও পার্টি থেকে পদত্যাগ করেন।

Japa200

শফিকুল ইসলাম সেন্টু জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ছিলেন।

এদিকে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে অন্য দলে যাবেন কি না এমন প্রশ্নে শফিকুল ইসলাম সেন্টু ঢাকা মেইলকে বলেন, ‘ভাই আমার দলের রাজনীতি করব না। এটা ফাইনাল। আমার পক্ষে কাজ সম্ভব না। অনেক ব্যস্ততা আমার।’ source: dhakamail


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/