• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সবার জানা উচিৎ আমাদের কমিউনিটি কত বড়: মৌসুমী

Reporter Name / ৪৬১ Time View
Update : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ডে প্যারেড যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
স্থানীয় সময় রোববার বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ১৮টি সড়ক জুড়ে বর্ণাঢ্য এই প্যারেডে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মৌসুমী।

বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির বহু সংখ্যক মানুষ অংশ নেন প্যারেডে। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বাংলাদেশ ডে প্যারেডের উদ্বোধন করেন। তারকাদের মধ্যে চিত্রনায়িকা মৌসুমী ছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী বিন্দু কনা, শাহ মাহবুবসহ আরও অনেকে।

প্রথমবারের মতো এমন আয়োজন দেখে উচ্ছ্বসিত মৌসুমী। তিনি বলেন, ‘নিউ ইয়র্কের রাস্তায় আমরা বাংলাদেশিরা সমবেত হয়েছি। একসঙ্গে আমরা আমাদের বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়েছি। উৎসবের মতো সবাই আমরা একসঙ্গে হয়েছি। বিষয়টি অবশ্যই ভালো লাগার মতো। সবার জানা উচিত আমাদের বাংলাদেশিদের কমিউনিটি কত বড়।’

প্যারেডের জন্য জ্যাকসন হাইটস এলাকার ১৮টি সড়কে পায়ে হেঁটে, ট্রাকে করে বর্ণাঢ্য সাজে বিভিন্ন ভাষাভাষীর মানুষ অংশ নেয়। প্যারেডটি সিক্সটি নাইন স্ট্রিট থেকে শুরু হয়ে থার্টি সেভেন এভিনিউ দিয়ে ৮৭ স্ট্রিটে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, ওমর সানী ও মৌসুমীর একমাত্র মেয়ে ফাইজা। মেয়ে লেখাপড়ার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। দেশটির বিভিন্ন স্টেজ শোতে অংশ নেওয়ার পাশাপাশি কাজ করেছেন ‘অর্ধাঙ্গিনী’ নামের একটি সিনেমাতেও। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা তরিকুল ইসলাম মিঠু। যা এখন মুক্তির অপেক্ষায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/