• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ডিবিপ্রধান হারুনের সঙ্গে ইফতার করলেন শাকিব খান

Reporter Name / ৩২৩ Time View
Update : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

খবর জনতা  ডেস্ক :

ঢাকা: ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। সিনেমা মুক্তির আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওই সুপারস্টার।

সাক্ষাৎ শেষে তারা একসঙ্গে ইফতার করেন।

শনিবার (৩০ মার্চ) বিকেলে প্রযোজক আরশাদ আদনান খানের সঙ্গে হারুন অর রশীদের বাসায় যান শাকিব খান। সেখানে তারা একসঙ্গে ইফতার করেন। এ সময় বাংলা সিনেমা প্রচার ও প্রসারে শাকিব খান হারুন অর রশীদের সঙ্গে আলোচনা করেন।

শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে। বিগ বাজেটের এই সিনেমা নির্মাণ করছেন ‘প্রিয়তমা’ খ্যাত পরিচালক হিমেল আশরাফ। প্রযোজনায় রয়েছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান।
এর আগে ২৩ মার্চ প্রকাশিত হয় সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। পোস্টারে দেখা যায়, লম্বা চুলের এক অন্যরকম শাকিব খান আনমনে তাকিয়ে আছেন। সেখানে স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি।

এদিকে ‘রাজকুমার’র সিনেমার প্রথম গান প্রকাশ্যে এসেছে। ২৮ মার্চ সন্ধ্যা ৭টায় প্রকাশ পেয়েছে গানটি। গানে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। গানটির কথা ও গীতিকার আসিফ ইকবাল। গানটির শিরোনাম, ‘রাজকুমার’। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন।

সিনেমা প্রসঙ্গে পরিচালক হিমেল আশরাফ বলেন, গত ঈদের আগে বলেছিলাম প্রিয়তমা আসছে, নতুন ইতিহাস করতে। আজ বলে গেলাম, শাকিব খান এবং আরশাদ আদনান নতুন কিছু নিয়ে আসছে যা ভেঙে দেবে প্রিয়তমার সব রেকর্ড। সুত্র : বাংলা নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/