মোমেন আকন্দ (গাজীপুর প্রতিনিধি) আসন্ন গোসিংগা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আক্তার হুসেন আকন্দের গণসংযোগ ও প্রচারণা জোরদার হয়েছে। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত প্রচারণা চালিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। একই সঙ্গে সাধারণ মানুষের সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে তাদের সঙ্গে কথা বলছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আক্তার হুসেন আকন্দ একজন সৎ, পরিচ্ছন্ন ও সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও তিনি সক্রিয় ছিলেন বলে তার সমর্থকরা জানান। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর আস্থাভাজন হিসেবে আক্তার হুসেন আকন্দের রাজনৈতিক পরিচিতিও রয়েছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ অব্যাহত রেখেছেন। উন্নয়ন ও জনসেবাকে গুরুত্ব প্রচারণাকালে আক্তার হুসেন আকন্দ ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া শুনছেন। বিশেষ করে রাস্তা-ঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নাগরিক সুবিধা ও তরুণদের কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানাচ্ছেন তিনি। চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে গোসিংগা ইউনিয়নের মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন আক্তার হুসেন আকন্দ। একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনী মাঠে কাজ করছেন বলে তার প্রচারণা সংশ্লিষ্টরা জানিয়েছেন। ভোটারদের দ্বারে প্রার্থী ইউনিয়নের একাধিক ওয়ার্ডে >সবার জন্য সমান অধিকার ও হয়রানি মুক্ত সেবা < স্লোগান নিয়ে তার গণসংযোগকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। প্রচারণায় স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নিচ্ছেন। প্রতিদিন বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নিজের প্রার্থিতার পক্ষে সমর্থন ও দোয়া কামনা করছেন তিনি।
মুসলিম হক, বিরল (দিনাজপুর) দিনাজপুর শহরের পৌরসভা সংলগ্ন উত্তরপাশে অবস্থিত আধুনিক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এক বছর পূর্তী উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করেছে। স্বনামধন্য আটজন চিকিৎসক প্রায় পাঁচ
মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: ঝলসানো পদোন্নতি—এই শিরোনামটি হয়তো অনেককে চমকে দেবে বা ভাবাবে। কিন্তু এটি কোনো অতিরঞ্জন নয়, বরং শিক্ষা ক্যাডারের বর্তমান বাস্তবতা। একই ব্যাচের অন্যান্য ক্যাডারে নির্ধারিত
মো. শামীম হোসাইন: পিরোজপুরের নেছারাবাদে মো. আবুল মল্লিক (৫৫) নামে এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি ২ নম্বর ওয়ার্ডে নিজের দোকান
মুসলিম হক,বিরল (দিনাজপুর) ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার সকালে বিরল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিরলে ভাবনা সংস্থার প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ভাবনা’র নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান এর
মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সড়ক থেকে আউয়াল শফী (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার(২ সেপ্টেম্বর)দুপুর পৌনে একটার দিকে নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চবিদ্যালয়ের