• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩ নেতা গ্রেপ্তার

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: / ৬৫ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নিয়মিত ও বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই সাবেক পৌর কাউন্সিলরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সখীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক মজনু, একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এখলাস হায়াত সরোয়ার এবং বাসারচালা গ্রামের আব্দুর রাজ্জাক। রাজ্জাক স্থানীয় কালিয়া ইউনিয়ন যুবলীগের সক্রিয় নেতা এবং বাসারচালা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে পরিচালিত বিশেষ অভিযানে নিয়মিত ও বৈষম্যবিরোধী মামলায় এজাহারভুক্ত ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/