• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দল বদলের পরও গ্রেপ্তার দেবিদ্বারের ইউপি সদস্য আলম হাজারী

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৩২ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) কুমিল্লার দেবিদ্বারে নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ও ইউপি সদস্য মো. আলম হাজারীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার বড়শালঘর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আলম হাজারী ওই গ্রামের আবুল হাসেম হাজারীর ছেলে। তিনি বড়শালঘর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। পাশাপাশি তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সীর বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন আলম হাজারী।
তবে বিএনপিতে যোগ দেওয়ার পরও গোপনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সম্প্রতি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে ইন্ধন ও অর্থায়নের অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গোপন কার্যক্রমে আলম হাজারী জড়িত ছিলেন। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/