• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

অবৈধ মজুদের অভিযোগে বিরলে দিনব্যাপী অভিযানে ১৩৯৩ বস্তা সার জব্দ, এক লক্ষ দুই হাজার টাকা অর্থদণ্ড, জব্দকৃত সারের বিক্রয়কৃত টাকা সরকারী কোষাগারে জমা

মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি// / ৭১ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মুসলিম হক, বিরল (দিনাজপুর) অবৈধ মজুদের অভিযোগে দিনাজপুরের বিরলে দিনব্যাপী অভিযানে ১৩৯৩ বস্তা সার জব্দ করেছে প্রশাসন ও কৃষি বিভাগ। একই সাথে ভ্রাম্যমাণ আদালতে চারজন সার ডিলারকে এক লক্ষ দুই হাজার টাকা জরিমানা ও একটি সার গুদাম সিলগালা করা হয়।
রবিবার সন্ধ্যায় উপজেলার ০২ নং ফরক্কাবাদ ইউনিয়নের বিরল-বোচাগঞ্জ সড়কের পাশে মহাদেবপুর মাছুয়াপাড়া মোড়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল ইসলাম মেসার্স শাহির ট্রেডার্স (লাইসেন্স নং ৬০২৪) প্রোঃ মোঃ নাসিম ইকবাল খোকনকে অবৈধভাবে সার মজুদ করার দায়ে ৭৮২ বস্তা সার যার মধ্যে টিএসপি ৪৪৬ বস্তা, ডিএপি ২৭৬ বস্তা, এমওপি ৪৬ বস্তা ও ইউরিয়া ১৪ বস্তা জব্দ করে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।
রাতেই তিনি পার্শ্ববর্তী একই এলাকায় লাইসেন্স বিহীন খুচরা বিক্রেতা মোঃ আলিম এর দোকানে অবৈধভাবে মজুদকৃত ১৭ বস্তা সার যার মধ্যে টিএসপি ০৭ বস্তা, এমওপি ০৭ বস্তা ও ডিএপি ০৩ বস্তা জব্দ করে দুই হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।
এছাড়াও উপজেলার ০৪ নং শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনোয়ার হোসেন মেসার্স নবাব ট্রেডার্স (লাইসেন্স নং ৬০৮৭) প্রোঃ মশিউর রহমান এর দোকানের দুইটি ঘরে নিবন্ধন ব্যতীত সার ৮৪ বস্তা যার মধ্যে টিএসপি ৩২ বস্তা, ইউরিয়া ২৫ বস্তা, এমওপি ২৫ বস্তা ও ডিএপি বস্তা০২ অবৈধ মজুদকালে জব্দ করে দশ হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন এবং চককাঞ্চন মোড়ে পৃথক অভিযানে মেসার্স হাসেম ট্রেডার্স (বিসিআইসি ডিলার) প্রোঃ মোঃ হাসেম এর ভাই মোঃ জাহাঙ্গীর আলমকে অবৈধভাবে মজুদকৃত ৫১০ বস্তা সার যার মধ্যে ডিএপি ১০৩ বস্তা ও এমওপি ৪০৭ বস্তা জব্দ করে চল্লিশ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় জব্দকৃত সার সরকারী মূল্যে কৃষকদের নিকট বিক্রয় করে প্রাপ্ত অর্থ সরকারী কোষাগারে জমা দেয়ার জন্য বিরল উপজেলা কৃষি অফিসার ও সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসারকে নির্দেশ দেন। এরিপোর্ট লেখাকালীন জব্দকৃত সারসমূহ বিক্রয় এবং জাহাঙ্গীর আলম এর সার গোডাউনটি সীলগালা করে রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/