• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি কামাল পঞ্চায়েত গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধিঃ / ১২৯ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় শাশুড়ি নমিতা রানী পাল হত্যা মামলার প্রধান আসামি কামাল পঞ্চায়েতকে (৫৫) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১৪ জুন) রাত ৮টার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোটকানুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কামাল পঞ্চায়েত জিয়ানগর উপজেলার দক্ষিণ চন্ডিপুর গ্রামের মৃত আবু পঞ্চায়েতের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মে জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারণ গ্রামের বাসিন্দা নমিতা রানী পালকে (৬০) শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল ইন্দুরকানী থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে নেমে পুলিশ প্রথমে নিহতের পুত্রবধূ বন্যা রানী পাল (৩২) এবং তার মামা তাপস দেবনাথকে (৪৪) গ্রেপ্তার করে। তবে ঘটনার পর থেকেই প্রধান আসামি কামাল পঞ্চায়েত আত্মগোপনে ছিলেন।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বন্যা রানী পাল ও কামাল পঞ্চায়েতের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। এ সম্পর্কের বিষয়ে শাশুড়ি নমিতা রানী পাল আপত্তি জানিয়ে আসছিলেন। ঘটনার দিন তিনি অভিযুক্তদের অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেললে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার এড়াতে কামাল পঞ্চায়েত বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহব্বত খান জানান, হত্যা মামলার প্রধান আসামি কামাল পঞ্চায়েতকে র‌্যাব-৮ সদস্যরা ভাণ্ডারিয়া উপজেলা থেকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/