• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে উপহার সমগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা সাজ্জিদ আহমেদ কাজল ‎ ঝিনাইদহে এনজিও থেকে ৬ লাখ টাকা ঋণের প্রলোভনে ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে দেবিদ্বারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, উচ্ছেদ শতাধিক অবৈধ দোকান পরিবেশবান্ধব নির্মাণে রিহ্যাবকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান পরিবেশমন্ত্রীর স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: স্বাস্থ্যমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রী জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু আর নেই, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ২ লাখ টাকা জরিমানা, তবু সরেনি বালু: তিতাসের তীর উদ্ধার নিয়ে প্রশ্ন সাংবাদিক শাহাদাত কামাল শাকিলকে আপনজন সম্মাননা’ প্রদান জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঝিনাইদহে এনজিও থেকে ৬ লাখ টাকা ঋণের প্রলোভনে ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৯ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহ সদর উপজেলায় কথিত একটি এনজিও থেকে ছয় লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মোছাঃ লাভলী খাতুন নামে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরিকুল ইসলাম ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান গ্রামের ৩০ বছর বয়সী তরিকুল ইসলাম , তাঁর ছোট ভাই ২৭ বছর বয়সী রফিকুল ইসলাম এবং তাঁদের দুই চাচিকে ঋণ দেওয়ার প্রলোভন দেখান ৩৮ বছর বয়সী লাভলী খাতুন। তিনি নিজেকে ‘গ্রামীণ উন্নয়ন সংস্থা’ নামের একটি এনজিওর মালিক বলে পরিচয় দেন। যে সংস্থার কোনো অফিস বা কর্মী কিছুই নেই। নিজে একাই সব কিছুর দায়িত্ব পালন করেন।

গত ২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে লাভলী খাতুন তরিকুল ইসলামের বাড়িতে যান। এ সময় তিনি চারজনকে সর্বমোট ছয় লাখ টাকা ঋণ দেওয়ার আশ্বাস দেন। তবে ঋণ পেতে প্রত্যেক সদস্যকে অগ্রিম ২১০০ টাকা করে সঞ্চয় জমা দিতে হবে বলে জানান। পরে তাঁরা সরল বিশ্বাসে তাঁকে প্রায় ১০ হাজার টাকা দেন বলে অভিযোগে উঠেছে।

তরিকুল ইসলামের দাবি, টাকা নেওয়ার পর লাভলী খাতুন তাঁদের সঙ্গে আর যোগাযোগ করেননি। পরবর্তী সময়ে টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাতে ঘোরাতে থাকেন। একপর্যায়ে টাকা দিতে অস্বীকার করে লাভরী খাতুন বলেন, যা পারেন আপনারা তাই করেন।

আরও জানা গেছে , ১১ অক্টোবর রোববার দুপুর আনুমানিক ১২টার দিকে ঝিনাইদহ জোহান পার্ক এলাকায় চলার পথে লাভলী খাতুনের সঙ্গে তাঁদের দেখা হয়। এ সময় তাঁরা পাওনা টাকা চাইলে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। তখন তাঁর কাছ থেকে একটি ডায়েরি পাওয়া যায়। ওই ডায়েরিতে আরও অনেকের কাছ থেকে টাকা নেওয়ার তথ্য রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় তরিকুল ইসলাম বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত লাভলী খাতুন বলেন, আমি টাকা নিয়েছি সত্যি। আমি ঋণ দিতে চাইছি কিন্তু যেখান থেকে টাকা পাওয়ার কথা ছিলো সে আমাকে টাকা দেইনি। এজন্যই আমি দিতে পারিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/