• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পরকীয়ার জেরে বৃদ্ধা শাশুড়িকে হত্যা: পুত্রবধূসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধিঃ / ১১৭ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামে পরকীয়ার জেরে এক বৃদ্ধা শাশুড়িকে গলা টিপে হত্যার অভিযোগে পুত্রবধূ, তার কথিত প্রেমিক ও এক আত্মীয়সহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) রাতে নিহত নমিতা রানী পালের স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল বাদী হয়ে জিয়ানগর থানায় মামলাটি করেন।

মামলায় পুত্রবধূ বন্যা রানী পাল (৩২), কথিত প্রেমিক কামাল পঞ্চায়েত (৫৫), তাপস দেবনাথ (৪৪) এবং আরও দুই অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কলারন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নমিতা রানী পাল (৮০) ওই গ্রামের বাসিন্দা রাধেশ্যাম চন্দ্র পালের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শ্যামল চন্দ্র পালের স্ত্রী বন্যা রানী পাল দীর্ঘদিন ধরে একই এলাকার কামাল পঞ্চায়েতের সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন বলে পরিবারের অভিযোগ। বিষয়টি জানার পর নমিতা রানী পাল এর প্রতিবাদ করেন। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্বজনদের দাবি, সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, মরদেহে নখের আঁচড়ের চিহ্ন, গলায় আঘাতের দাগ এবং হাতের শাখা ভাঙা অবস্থায় দেখা যায়। এছাড়া ঘরের দেয়ালে রক্তের দাগও পাওয়া গেছে। এসব আলামতের ভিত্তিতে তাদের ধারণা, নমিতা রানী পালকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহতের মেয়ে রঞ্জিতা অভিযোগ করে বলেন, “পরকীয়ার বিষয়টি জানাজানি হওয়ায় আমার মাকে সরিয়ে দেওয়া হয়েছে।”

নিহতের স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে বাড়ি ফিরে ঘরের সিটকানি খোলা দেখতে পান। ঘরে ঢুকে স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকার শুনে বাড়ির পেছনের দিক দিয়ে কামাল পঞ্চায়েত পালিয়ে যান বলেও দাবি করেন তিনি।

এদিকে অভিযুক্ত বন্যা রানী পালের ফুফা তাপস দেবনাথ ঘটনার সময় ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে। স্থানীয়দের সন্দেহ, তিনিও হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বন্যা রানী পাল ও তাপস দেবনাথকে গ্রেপ্তার করে।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহব্বত খান বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। আটক দুজনকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।” অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/