• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে ছাত্রলীগ ত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন আতিকুর রহমান খান হৃদয়

মো. শামীম হোসাইন / ২৫০ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

পিরোজপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামে এক নেতা। বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্প পেপারে স্বাক্ষরিত একটি অঙ্গীকারনামার মাধ্যমে তিনি ছাত্রলীগের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এবং বিএনপিতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন।

মো. আতিকুর রহমান খান হৃদয় পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড় কলিশাখালী এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. আ. হান্নান খান ও আয়েশা সিদ্দিকার বড় ছেলে।

অঙ্গীকারনামা ও সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে আতিকুর রহমান খান হৃদয় বলেন,‘আমাকে জোরপূর্বকভাবে ২০১৬-১৭ সালে বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর পৌর শাখার কমিটিতে সহ-সভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়। আমি এই সংগঠনে ২০১৯-২০ সাল পর্যন্ত অন্তর্ভুক্ত ছিলাম। এরপর থেকে ছাত্রলীগের কোনো কার্যক্রমের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। বর্তমানে আমি স্বেচ্ছায় বিএনপিতে যোগদান করেছি এবং বিএনপি ও এর আদর্শের পক্ষে কাজ করতে চাই।’

এ বিষয়ে আতিকুর রহমান খান হৃদয়ের বাবা মো. আ. হান্নান খান বলেন,‘আমার ছেলে হৃদয় কখনোই ছাত্রলীগ বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। প্রতিনিয়ত পুলিশ প্রশাসনের লোকজন আমার ছেলেকে খুঁজতে আমাদের বাসায় আসেন, যা আমাদের জন্য চরম বিব্রতকর।’

তিনি আরও বলেন,‘আমার ছেলে কোনো মামলার আসামি নয়, কোনো আওয়ামী লীগ নেতা নয়। আমরা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী একটি পরিবার। তাই আমার ছেলে সম্পূর্ণভাবে বিএনপিতে যোগ দিয়ে দলের পক্ষে কাজ করতে চায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/