• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

৪নং হলিধানী ইউনিয়ন কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৫১ সদস্যের নতুন কমিটি গঠন

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৬৫ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহ সদর উপজেলার ৪নং হলিধানী ইউনিয়ন কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) বিকেল ৫টায় হলিধানী ইউনিয়ন পরিষদের একটি কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে গোলাম কিবরিয়া সভাপতি, আফজাল মিয়া সিনিয়র সহ-সভাপতি, বজলুর রহমান ও আবু তালেব সহ-সভাপতি, আলমগীর হোসেন আলম সাধারণ সম্পাদক, বদর উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক, খোকন মিয়া ও লিটন মিয়া সহ-সাধারণ সম্পাদক, মোস্তফা দেওয়ান মিস্ত্রি সাংগঠনিক সম্পাদক, সুরুজ সহ-সাংগঠনিক সম্পাদক, আবুল হোসেন দপ্তর সম্পাদক, আজিজুল প্রচার সম্পাদক, খোকন মিয়া অর্থ বিষয়ক সম্পাদক, রুবেল মিয়া ক্রীড়া সম্পাদক, শুকুর মালিতা কৃষি বিষয়ক সম্পাদক, মোজাম্মেল হোসেন ধর্ম বিষয়ক সম্পাদক, পিন্টু মন্ডল সমাজকল্যাণ সম্পাদক, ভুট্টা মিয়া সাংস্কৃতিক সম্পাদক, সুফিয়া খাতুন মহিলা বিষয়ক সম্পাদক এবং জসিম উদ্দিন সদস্যসহ মোট ৫১ জনকে নিয়ে কমিটি গঠন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং ঝিনাইদহ জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আ. রশিদ মোহন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ফজলে এলাহী শিমুল, মাসুম হোসেন, আছাদ মোল্যা, আ. রউফ, হলিধানী ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক ওয়াহেদ সাদিক বকুল, থানা কৃষক দলের আহ্বায়ক নুরুল ইসলাম এবং সদস্য সচিব আবু জাফর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলিধানী ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া। সঞ্চালনা করেন হলিধানী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও কৃষক দল নেতা আলমগীর হোসেন আলম (মেম্বার)।

বক্তারা তাদের বক্তব্যে কৃষক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের অধিকার আদায়, কৃষি উন্নয়ন এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান। সম্মেলনে স্থানীয় নেতাকর্মী ও কৃষক দলের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/