• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা

স্টাফ রিপোর্টারঃ / ৮৪ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে থানার মধ্যে ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে সাংবাদিকদের পেটালেন চিহ্নিত সন্ত্রাসীরা।
শুক্রবার ১৭ই জুলাই আনুমানিক রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।

সূত্রমতে জানা যায়, কিছুদিন আগে কালীগঞ্জের আড় পাড়া গ্রামে স্থানীয়রা এক মাদক ব্যবসায়ীকে মারধর করে। এই ঘটনায় স্থানীয়দের নামে মামলা হয়। পরবর্তীতে স্থানীয় দের পক্ষ হতে থানায় মামলা দিতে গেলে থানা থেকে উক্ত অভিযোগ পত্র ছিঁড়ে ফেলা হয়। ঘটনা জানার পর আড়পাড়া গ্রামবাসী পুরুষ মহিলা সহ অর্ধ শতাধিক লোক থানায় অবস্থান নেয়। খবর শুনে সাংবাদিকরা ও থানায় উপস্থিত হয়। এ সময় নিমতলা বাসস্ট্যান্ডের চিহ্নিত কিছু চাঁদাবাজ আজিজুর লস্কার, জালাল, শাহিন, সুজন, টিটন,বাবু সহ ৮-১০ জন চিহ্নিত সন্ত্রাসী থানায় এসে উপস্থিত মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। উক্ত ঘটনা সাংবাদিকরা মোবাইল ফোনে ধারণ করতে গেলে জালাল, শাহিন, আজিজুর, টিটন, বাবু সহ উপস্থিত সন্ত্রাসীরা দৈনিক যুগান্তর পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ এবং নাগরিক টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি মিশন আলী কে অকথ্য ভাষায় গালিগালাজ এবং চর থাপ্পর কিল ঘুসি দেয়। সাংবাদিকদের ভাষ্যমতে উক্ত সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওইখানে উপস্থিত ছিলেন এবং উক্ত সন্ত্রাসীদের তিনি ডেকে নিয়ে এসেছেন। উক্ত ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/