• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শরণখোলার ঠিকাদার শামীম বাস চাপায় নিহত

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ১৩১ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

বাগেরহাটে বাস চাপায় ঠিকাদার শামীম তালুকদার (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত শামীম তালুকদার শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতিয়ার তালুকদারের ছেলে।

শুক্রবার ২৪ (অক্টোবর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানী পাসপোর্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শরণখোলা গামী ফাল্গুনী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে এসে পিছন দিক থেকে মোটরসাইকেল চালক শামীম তালুকদার কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ-উল-হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবহনটির চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে বাসটি এখনও পুলিশের নিয়ন্ত্রণে র‌য়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/