• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ভুট্টা ক্ষেতে ইউপি সদস্য লাশ উদ্ধার

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক ; / ১৪১ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৬নং নার্গুন ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল জব্বারের (৫৫) লাশ নিজ বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে শ্রী কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল জব্বার শ্রী কৃষ্ণপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। আজ সকালে স্থানীয়রা তার নিজ বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

হঠাৎ করে একজন জনপ্রতিনিধির এমন রহস্যজনক মৃত্যুতে এলাকাবাসী হতবাক। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

ঠাকুরগাঁও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে আমরা আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/