• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোলা গ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি: / ১৭০ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার ৪নং হলিধানী ইউনিয়নের কোলা গ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তা একদিন পর, ৩১ মে শনিবার কোলা এবতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে কোলা গ্রামের ৪নং ওয়ার্ড বিএনপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা মৎস্য দলের সদস্য সচিব শাহনেওয়াজ সুমন, হলিধানী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলফাজ উদ্দিন বিশ্বাস, সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন আলম এবং সাধারণ সম্পাদক ওয়াহেদ সাদিক বকুল।

অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশপ্রেম ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনাড়ম্বর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/