• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নড়াইলে বিএনপি নেতা সাবেক এমপির মৃত্যু বার্ষিকী পালিত

মো তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি: / ১৩৪ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

নড়াইল সদর উপজেলা পরিষদের
সাবেক চেয়ারম্যান, নড়াইল -২আসনের সাবেক সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির বার বার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল কাদের শিকদারের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা, দোয়া অনুষ্ঠান ও গণভোজ অনুষ্টিত হয়েছে।
বুধবার দুপুরে আউড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনের সদর উপজেলার রঘুনাথপুরে এ উপলক্ষে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৪নং আউড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান প্রিন্স। অনুষ্টানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম। এসময় বক্তব্য রাখন সাবেক এমপি আব্দুল কাদের সিকদারের সহধর্মিনী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, নড়াইল জেলা শাখার সহ সভাপতি লিমা কাদের শিকদার,আব্দুল কাদের শিকদারের ভাগ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলার যুগ্ন আহবায়ক মোঃ তুহিন মোল্লা , জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান,
জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান প্রমূখ। আলোচনা সভন শেষে গনভোজ অনুষ্টিত হয়। এসময় জেলা বিএনপি, যুবদল,ছাত্রদল, মহিলা দল, কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/