• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কুড়িগ্রামে অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টা, ৫ জনের কারাদণ্ড

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি : / ২৭৫ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে অসুস্থ গরু জবাই করে তা বাজারে বিক্রির চেষ্টা করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন।
সোমবার (২০/০৫/২০২৫) উপজেলার কিশামত তবকপুর এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
স্থানীয় সূত্র জানায়, গুরুতর অসুস্থ একটি গরু জবাই করে তা বাজারজাত করার পরিকল্পনা করছিলেন একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পুলিশ ও প্রশাসন অভিযুক্তদের আটক করে।
বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন, ২০১১ অনুযায়ী নিবন্ধন ছাড়া পশু চিকিৎসা করায় দুই পল্লী চিকিৎসককে শাস্তি দেওয়া হয়।
পল্লী চিকিৎসক আজিমনুর রহমান (৪২), পশ্চিম নাওডাঙ্গা ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, জসিম উদ্দিন (২৮), পশ্চিম শিববাড়ি ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা ।
পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ লঙ্ঘনের দায়ে আরও তিনজনকে দণ্ড দেওয়া হয়:
শাহ আলম ওরফে নাদু (৩৮), একতাপাড়া ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা।
সৌরভ কুমার পাল (৩২), কিশামত তবকপুর — ৫ হাজার টাকা জরিমানা; শান্তিভঙ্গ না করার শর্তে মুচলেকায় মুক্ত। নুর ইসলাম (৩৪) — কসাই ও মাংসবাহী মোটরসাইকেলচালক; সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্যের স্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। দোষীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/