• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বেনাপোলে ৫০০ গ্রাম হেরোইনসহ ভারতীয় ট্রাক ড্রাইভার আটক

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃমানিক হোসেন / ১৬৮ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ ৫০০ গ্রাম হেরোইন এবং ০১টি মোটরসাইকেল আটক করেছে বিজিবি।

শনিবার (১৭মে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি’র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে ০১ জন আসামীসহ ৫০০ গ্রাম হেরোইন এবং ০১টি মোটরসাইকেল আটক করে।

আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ভারতীয় পণ্যবাহী ট্রাকের ড্রাইভার (গাড়ী নম্বর WB- 23C-2142) এবং ভারতীয় রপ্তানীকারক জে এস এন্টারপ্রাইজের মালামাল নিয়ে ভারতীয় কারপাস এর মাধ্যমে বাংলাদেশে আগমন করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে বিক্রয়ের উদ্দেশ্যে বেনাপোল এর গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর চোরাকারবারীদের রাখা মোটরসাইকেলে উঠার সময় বিজিবি’র টহলদল তৎক্ষনাৎ তাকে আটক করে। আটককৃত হেরোইন এবং মোটরসাইকেল এর সিজার মূল্য (বার লক্ষ) টাকা।

আটককৃত আসামি শ্রী জয়ন্ত দত্ত (৩৪) ভারতের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার জয়ন্তপুর গ্রামের মৃত সঞ্জয় দত্তের ছেলে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

হেরোইন ও মোটরসাইকেলসহ আসামীকে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/