• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

হারিয়ে যাওয়া ২২টি মোবাইল নগদ টাকা ফেরত পেলেন মালিকেরা

মো তুহিন মোল্লা, নড়াইলঃ / ২৫৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

নড়াইলে বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছেন জেলা পুলিশ। নড়াইলের চারটি থানায় সাধারন ডায়রির প্রেক্ষিতে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিভিন্ন মডেলের ২২টি হারানো মোবাইল ফোন ও বিভিন্নভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ১৮হাজার টাকা উদ্ধার করে।

আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার কাজী এহসানুল কবীর উদ্ধারকৃত মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। হারানো মোবাইল ফোন ও টাকা ফেরত পেয়ে মালিকেরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

পুলিশ জানায়, জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই মোঃ জয়নুল আবেদীন, এসআই গৌতম কুমার পাল ও এসআই আলী হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করেন। হারানো জিডির প্রেক্ষিতে এপ্রিল মাসে ২২টি হারানো মোবাইল ফোন ও বিভিন্নভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করেন।

মোবাইল ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, ‘তারা এগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশ তাদের মোবাইল ও টাকা উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল ও টাকা খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন ও টাকা উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।,

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান, সিসিআইসি সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/