• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মিরপুরে কুখ্যাত ডাকাত শাহাবুদ্দিন ও মাসুদ রানা গ্রেফতার!

আরিফুজ্জামান (সাগর) / ১৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

মিরপুরে একাধিক মামলা ও হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত কুখ্যাত ডাকাত শাহাবুদ্দিন ওরপে শাবু ও মাসুদ রানা ওরফে বৌচা কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার মিরপুর মডেল থানা পুলিশের দুটি টিম অভিযান চালিয়ে এই কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে।

গ্রেফতারের সময় ৭ টি দেশীয় অস্ত্র, ৯ টি মোবাইল ও ৩ টি শর্টগানের বুলেট উদ্ধার করেছে পুলিশ।

জানাযায় দীর্ঘদিন ধরে রাজধানী মিরপুরের বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনায় তারা জড়িত।

সম্প্রতি কল্যাণপুর এলাকায় বাবুল নামে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে কোপায় শাবু,বৌচা ও প্রিন্সি নামের কুখ্যাত ডাকাতরা। সেই অভিযোগেরই রেস ধরে পুলিশ তাদেরকে আটক করে। এছাড়াও তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

এদিকে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন জানায় – চুরি ছিনতাই ডাকাত ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিনিয়ত কাজ করছে পুলিশ। এছাড়াও এই ডাকাত চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সময় অভিযানটি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমনের নির্দেশে পরিচালনা করেন এসআই মামুন মিয়া,তরিকুল ইসলাম,উৎপল ও
এএসআই আসমাউল,মাহাফুজ,রুহুল আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/