• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক প্রতিমন্ত্রীর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ পরিবার ও অধ্যক্ষ মহোদয় এর শোক প্রকাশ

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ১৩৭ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপের্টারঃ ব্রাহ্মণবাড়িয়া -৩ ( সদর ও বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট আইনজীবী এডভোকেট আলহাজ্ব হারুন আল-রশিদ এর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ পরিবার ও অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. ওবায়দুল হক মহোদয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
দেশের রাজনীতি, সমাজসেবা ও মানবকল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। একজন জননেতা, সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে তিনি মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। তাঁর দীর্ঘ কর্মময় জীবন দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত ছিল।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ পরিবার ও অধ্যক্ষ মহোদয় বলেন- আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ পরিবার ও অধ্যক্ষ মহোদয় আরো বলেন- মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।
তিনি পাঁচ পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এটাই প্রমাণ করে তার এলাকার মানুষ তাঁকে কত ভালোবাসত। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/