মিরপুরে একাধিক মামলা ও হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত কুখ্যাত ডাকাত শাহাবুদ্দিন ওরপে শাবু ও মাসুদ রানা ওরফে বৌচা কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার মিরপুর মডেল থানা পুলিশের দুটি টিম অভিযান চালিয়ে এই কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে।
গ্রেফতারের সময় ৭ টি দেশীয় অস্ত্র, ৯ টি মোবাইল ও ৩ টি শর্টগানের বুলেট উদ্ধার করেছে পুলিশ।
জানাযায় দীর্ঘদিন ধরে রাজধানী মিরপুরের বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই ও ডাকাতির ঘটনায় তারা জড়িত।
সম্প্রতি কল্যাণপুর এলাকায় বাবুল নামে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে কোপায় শাবু,বৌচা ও প্রিন্সি নামের কুখ্যাত ডাকাতরা। সেই অভিযোগেরই রেস ধরে পুলিশ তাদেরকে আটক করে। এছাড়াও তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
এদিকে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন জানায় - চুরি ছিনতাই ডাকাত ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিনিয়ত কাজ করছে পুলিশ। এছাড়াও এই ডাকাত চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ সময় অভিযানটি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমনের নির্দেশে পরিচালনা করেন এসআই মামুন মিয়া,তরিকুল ইসলাম,উৎপল ও
এএসআই আসমাউল,মাহাফুজ,রুহুল আমিন।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.