• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ৩০ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: “বাল্যবিয়ে রুখবো, সুন্দর জীবন গড়বো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ‘স্বপ্নসারথি’ দলের কিশোরী ও অভিভাবকদের অংশগ্রহণে একটি ব্যতিক্রমী গণনাটক প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শাহাপাড়া এলাকায় এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাল্যবিয়ে রোধে সচেতনতা বাড়ানোর ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন এবং ব্র্যাকের রংপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার (আরএসইইউ) এ. কে. এম. জাহেদুল ইসলাম।

সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের জেলা সমন্বয়ক আহমেদ ওমর ফারুক। কর্মসূচির সার্বিক দিক তুলে ধরেন ব্র্যাকের জোনাল ম্যানেজার সুফিয়া বেগম।

এ সময় ব্র্যাকের জেলা ব্যবস্থাপক (সেলপ) রুপা রানী দাস, অফিসার (সেলপ) সুরেশ চন্দ্র বর্মন সহ ব্র্যাকের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কর্মসূচির শুরুতে নাট্যকর্মীদের পরিবেশনায় একটি সচেতনতামূলক গণনাটক প্রদর্শিত হয়, যা উপস্থিত দর্শক ও অতিথিদের গভীরভাবে উদ্বুদ্ধ করে। পরবর্তীতে ‘স্বপ্নসারথি’ দলের কিশোরী এবং তাদের অভিভাবকগণ বাল্যবিয়ে প্রতিরোধের নিজস্ব অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, বাল্যবিয়ে কেবল একটি মেয়ের জীবনই নষ্ট করে না, বরং পুরো সমাজকে পিছিয়ে দেয়। একটি কুসংস্কারমুক্ত ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সবাইকে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/