• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১৯৫ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের দাবি আদায়ে ঝিনাইদহে দুই ঘণ্টার শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি অ্যাসোসিয়েশন জেলা শাখা। সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আদালত প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করা হয়।

কর্মচারীরা জানান, বিচার বিভাগকে শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, সহায়ক কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি, জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান এবং যুগোপযোগী নিয়োগবিধি প্রণয়নের দাবি জানিয়ে আসছেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা ও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাফ উদ দৌলা মাসুম, সভাপতি আমাদ উদ্দীন, নাজির সাইফুল ইসলাম নান্নু এবং সিজেএম আদালতের নাজির হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আসাফ উদ দৌলা মাসুম জানান, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর এ সংক্রান্ত দাবি সম্বলিত স্মারকলিপি রেজিস্ট্রার জেনারেল, জেলা জজ, প্রধান বিচারপতি এবং আইন উপদেষ্টার দপ্তরে প্রদান করা হয়। যদিও মৌখিকভাবে আশ্বাস পাওয়া গেছে, তবে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।

তিনি আরও বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথেও সাক্ষাৎ করে তাদের দাবি উপস্থাপন করা হয়েছে। কমিশন তাদের দাবি যৌক্তিক বলে স্বীকার করলেও, চূড়ান্ত প্রতিবেদনে সহায়ক কর্মচারীদের বেতন কাঠামো সংশ্লিষ্ট প্রস্তাব অন্তর্ভুক্ত হয়নি। ফলে বাধ্য হয়েই তারা শান্তিপূর্ণ কর্মবিরতির পথ বেছে নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/