• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে বাড়িতে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা, আহত ৬

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ: / ৩১৭ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে সামাজিক প্রভাব বিস্তার ও রাজনৈতিক দলে যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন (৬০) ওই গ্রামের শমসের মোল্লার ছেলে।
আহতদের মধ্যে রয়েছেন মোশাররফের ছেলে আনিচুর (৩২), শমসেরের ছেলে মতিয়ার (৫০) ও মিজানুর (৮০), জহর আলীর ছেলে মোহাম্মদ আলী (৫০), আব্দুর রশিদের ছেলে জাহাঙ্গীর (৪৫), এবং আবুল কালামের ছেলে নাহিদ (৩৫)।

সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস জানান, সরকার পরিবর্তনের পর দীঘিরপাড় গ্রামে রাজনৈতিক দলবদল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষ মোশাররফের বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

স্থানীয় বাসিন্দা রইস উদ্দিন জানান, কওসার মোল্লা ও আলিম উদ্দিনের দুটি পক্ষের মধ্যে রাজনৈতিক বিরোধ চলছিল। এই বিরোধের জেরে কওসার মোল্লার অনুসারীরা মোশাররফের বাড়িতে হামলা চালায় এবং তাকে কুপিয়ে হত্যা করে। হামলার সময় বাড়ির অন্য সদস্যরা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করা হয়।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, সামাজিক আধিপত্যকে কেন্দ্র করে একজনকে হত্যার খবর পাওয়া গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/