• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহের মহেশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ৬

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ২১৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে ছয়জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নস্তি এলাকার জুয়েল ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের বাসটি নস্তি এলাকায় পৌঁছানোর পর রাস্তায় ইটভাটার মাটি ছড়িয়ে পড়ায় সড়ক পিচ্ছিল হয়ে যায়। এই পরিস্থিতিতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশে থাকা একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর বাসের সামনের অংশ চুরমার হয়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের বের করে আনেন।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ছুটে এসে আহতদের সহায়তায় এগিয়ে আসেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে মহেশপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তারা জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, ইটভাটার মাটি রাস্তায় ছড়িয়ে পড়ার কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রাস্তাঘাট পরিষ্কার রাখার দাবি জানান, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।

উল্লেখ্য, মহেশপুর-চুয়াডাঙ্গা সড়কটি ব্যস্ততম সড়কগুলোর একটি। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। তাই এ ধরনের অব্যবস্থাপনা বড় দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/