• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে গরু চুরি, নিঃস্ব দুই দিনমজুর পরিবার

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ৩৬৮ Time View
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথন সরদারপাড়ায় বৃহস্পতিবার গভীর রাতে দুর্ধর্ষ গরু চুরির ঘটনা ঘটেছে। আনুমানিক রাত ৩টার দিকে সংঘটিত এই চুরিতে দুটি পরিবারের চারটি গরু চুরি হয়ে যায়। ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একজন হলেন মোঃ সেলিম জর্দার, পিতা মোঃ শামসুল জর্দার। পেশায় দিনমজুর সেলিম তিন বছর আগে এনজিও থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে একটি গরু কেনেন। সেখান থেকে যত্ন ও পরিশ্রমে তিনি পাঁচটি গরু করতে সক্ষম হন। এর মধ্যে দুটি বিক্রি করে তিনটি গরু রেখে দেন সংসার চালানোর জন্য। কিন্তু গতরাতে সেই তিনটিই চুরি হয়ে যায়। এখন নিঃস্ব হয়ে পড়েছেন সেলিম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার সব শেষ। কীভাবে চলবো এখন?

অন্যদিকে, আরেক ক্ষতিগ্রস্ত দিনমজুর শওকত সাহা, পিতা মোহাম্মদ আক্কাস সাহা, যিনি দিন এনে দিন খাওয়া মানুষ। তার একটি মাত্র গরু ছিল, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক এক লক্ষ টাকা। এই গরুটিই ছিল তার একমাত্র ভরসা। সেটিও চুরি হয়ে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। শওকত বলেন, এই গরুটাই ছিল আমাদের ভবিষ্যতের আশা। এখন আর কিছুই রইলো না।

এলাকাবাসী জানায়, রাতের অন্ধকারে সংঘবদ্ধ চোরেরা চুপিসারে গোয়ালঘরে হানা দেয় এবং গরুগুলো নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, গরু চুরির ঘটনা দিন দিন বেড়ে চলেছে। প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তারা।

এমন হৃদয়বিদারক ঘটনার পর দুই দিনমজুর পরিবার এখন দিশেহারা। তাদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/