• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

মাধবপুরে গৃহবধূকে হত্যা, স্বামীর মা ও বোন গ্রেফতার

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ১৫৮ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

হবিগঞ্জের মাধবপুরে সানজিদা আক্তার (১৯) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের সুন্ধাদিল গ্রামে এ ঘটনা ঘটে। স্বামী, শ্বাশুড়ি সহ স্বজনরা সানজিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এর পরেই স্বামী শ্বাশুড়িসহ পরিবারের লোকজন দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যায়।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গৃহবধূ হত্যার অভিযোগে পুলিশ ও র‍্যাব বুধবার (১৬ এপ্রিল) ভোররাতে যৌথভাবে অভিযান চালিয়ে শ্বাশুড়ি জামেলা খাতুন (৫৫) ও তার স্বামী পরিত্যক্তা মেয়ে রাশেদা বেগম রাসু (৩৫) কে গ্রেফতার করা করেছে।
এ ঘটনায় নিহত সানজিদার বাবা মাতু মিয়া মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী গ্রামের মাতু মিয়ার মেয়ে সানজিদার সাথে মাধবপুর উপজেলার সুন্ধাদিল গ্রামের মাসুক মিয়ার ছেলে মিজানুর রহমান এর প্রায় তিন মাস আগে বিয়ে হয়।
সানজিদার বাবা মাতু মিয়া জানায়, বিয়ের পর থেকেই স্বামী শ্বাশুড়ি ও স্বামীর বড় বোন সহ পরিবারের লোকজন মানসিক নির্যাতন করত। গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে সানজিদা কে শ্বাসরোধ্য করে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সানজিদার শ্বাশুড়ি ও স্বামীর বড় বোনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/