• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সন্ত্রাসী ভাড়া করে জমি দখল, সংঘর্ষে আহত – ৬

যশোর জেলা প্রতিনিধিঃ মো মানিক হোসেন / ১৯১ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

যশোরের ঝিকরগাছার পল্লীতে সন্ত্রাসী ভাড়া করে জমি দখলে নেওয়ার সময় বাধা দেওয়ায় সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের ৬ জন আহত হয়েছে। আহতের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

শনিবার (১২ মার্চ) দুপুরের দিকে উপজেলার শংকরপুর ইউনিয়নের খাটবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলো,খাটবাড়িয়া গ্রামের মৃত আমির আলীর ছেলে মোমিন দফাদার (৫৫), তার ছেলে মুন্না (৪০), শওকত দফাদার (৪০), সাবুর আলীর মেয়ে রেহেনা খাতুন (৪৫), আহসান দফাদরের মেয়ে শামসুন্নাহার চায়না ( ৪০) ও শংকরপুর গ্রামের আব্দুল গফ্ফার (৫৫)।

স্থনীয় সুত্রে জানা গেছে, ওই গ্রামের দফাদার গোষ্ঠীর এক দাগে ৫৪ শতক শরিকের জমির মধ্যে গত ১২ বছর আগে খাটবাড়িয়া গ্রামের মৃত আহসান দফাদারের ছেলে বাবলু ও তার ভাই লাভলু একই গ্রামের মতিয়ার রহমান, ইমান আলী দফাদার ছেলে কাশেম ও ইউনুচ আলীর কাছ থেকে ৩৬ শতক জমি ক্রয় করেন। যা বাকি শরিকের পরিবারের কেউ জানতো না। সেই জমি দখলে নেওয়ার দ্বন্দ্বের জের চলে আসছিলো। এ ব্যাপারে আদালতে একটি মামলা হয়েছে। যা চলমান রয়েছে। ঘটনার দিন বাবলু ও লাভলু দফাদার গোষ্ঠীকে না জানিয়ে সন্ত্রাসী গফ্ফার, শাহাজান, সুমন, তুহিন, আইজুল, লুৎফর, সেলিম, আমিনুর, রফি ও আবুলসহ ৪০/৫০ জনের একটি বাহিনী ভাড়া করে জমি মাপকারী আমিন এনে নিজেদের ইচ্ছে মতে জমি দখল করতে গেলে ওই গ্রামের আমের আলী দফাদরের ছেলে শওকত ও তার ছেলে আশিকুর রহমান ও আব্দুল মোমেন ছেলে মুন্না বাঁধা দেয়। পরে ভাড়া করা সন্ত্রাসীরা তাদের উপর চড়াও হয়ে মারধর শুরু করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুই নারীসহ উভয় পক্ষের মোট ৬ জন আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাভলু ও বাবলু তারের বেড়া দিয়ে জোর পুর্বক জমি দখল করেছে বলে জানা গেছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান জানান, ঘটনা জানার সাথে সাথে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকার শান্তি শৃংখলা বজায় রাখার জন্য দুই পক্ষকে বলা হয়েছে। এখনো থানায় অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/