• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মানবপাচার প্রতিরোধে কর্মীদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ঝিনাইদহে।

আবু বকর সিদ্দিক স্বপন , ঝিনাইদহ জেলা প্রতিনিধি: / ৩০০ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

মানবপাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের নিয়ে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে ত্রৈমাসিক সমন্বয় সভা। রূপান্তরের আয়োজনে, সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এই সভার আয়োজন করা হয়।

শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টা থেকে দিনব্যাপী ঝিনাইদহ শহরের সৃজনী ফাউন্ডেশনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আশ্বাস প্রকল্পের যশোর ক্লাস্টারের সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা আহসানিয়া মিশনের ঝিনাইদহ প্রতিনিধি খাইরুল ইসলাম জীবন।

সভায় প্রকল্পের পূর্ববর্তী ত্রৈমাসিক কার্যক্রম পর্যালোচনা এবং আগামী তিন মাসের পরিকল্পনা প্রণয়ন করা হয়। মানবপাচার প্রতিরোধে কর্মীদের করণীয় এবং কার্যক্রমের ধারা নির্ধারণে বিস্তারিত আলোচনা হয়।

সভাটি পরিচালনা করেন আশ্বাস প্রকল্পের ঝিনাইদহ জেলার প্রোগ্রাম অফিসার মো. আল-মামুন। সার্বিক সহযোগিতায় ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর অনন্যা বিশ্বাস। দিনশেষে কর্মীদের পরিবেশনায় ‘তারুণ্যের অভিযান’ শিরোনামে একটি নাটক মঞ্চস্থ হয়, যা মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে বার্তা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/