• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি, হতাহতের খবর নেই

যশোর জেলা প্রতিনিধি মো মানিক হোসেন / ১৬২ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

যশোর সদর উপজেলার বাঁশতলা এলাকায় “মেসার্স বনরূপা ফার্নিচার” নামে একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (৯ এপ্রিল) ভোররাতে আনুমানিক ৪টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় পাশের একটি মসজিদের মুসল্লিরা দোকান থেকে ধোঁয়া উঠতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সেনানিবাস ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে দোকানে থাকা তৈরি ফার্নিচার, মূল্যবান কাঠের মালামাল এবং কাঠ কাটার চারটি মেশিন সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

যশোর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের উৎস এখনো নিশ্চিত করা যায়নি। তবে তদন্ত শেষে বিস্তারিত কারণ জানা যাবে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মালিক মোঃ শফিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, “এটি আমার জীবনের সবচেয়ে বড় বিপর্যয়। দোকানে প্রায় সব কিছুই পুড়ে গেছে। এখন আমি শুধু আশা করছি, দ্রুত তদন্ত করে আগুনের কারণ জানা যাবে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি সবাইকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত বনরূপা ফার্নিচারের মালিক মোঃ শফিকুল ইসলাম (৫৭), পিতা- মৃত খলিলুর রহমান, গ্রাম রায়পাড়া, পুরাতন কসবা, যশোর সদর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/