• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে ক্যাবল নেটওয়ার্কের তার চুরি, ক্ষতির মুখে স্থানীয় উদ্যোক্তা

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: / ২১৭ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ঝিনাইদহ সদর উপজেলার ৪ নম্বর হলিধানী ইউনিয়নের বেড়াদি গ্রামে সম্প্রতি ক্যাবল নেটওয়ার্কের তার চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে ক্যাবল সেবা প্রদানকারী বজলুর রশিদ নামের একজন ব্যক্তি এই ঘটনার শিকার হয়েছেন।

জানা গেছে, বজলুর রশিদ গত ৩-৪ বছর ধরে বিভিন্ন গ্রামে ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে সেবা দিয়ে আসছেন। স্থানীয় কাস্টমারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তবে গত এক বছরে অজ্ঞাত কিছু ব্যক্তি তার ব্যবসার বিরুদ্ধে শত্রুতা করে বিভিন্ন সময় বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যাচ্ছে এবং কেটে নষ্ট করে দিচ্ছে ।

সবশেষ চুরির ঘটনায় তার ক্যাবল নেটওয়ার্কের ২০০ মিটার তার কেটে নিয়ে যাওয়া হয়েছে, যার মুল্য ৫০০০ হাজার টাকা। এতে করে স্থানীয় গ্রাহকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং ব্যবসায়ী বজলুর রশিদও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

ভুক্তভোগী বজলুর রশিদ জানান, আমি সবসময় চেষ্টা করেছি সৎভাবে সেবা দিতে। কিন্তু বারবার এমন চুরির ঘটনা আমাকে হতাশ করছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/